ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ পদ্ধতি | how to download youtube video
গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে আমাদেরকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। কিন্তু ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার কোন অপশন নেই। যদিও ইউটিউবে এক ধরনের ডাউনলোড অপশন রয়েছে। কিন্তু সেটা পেশাগত কাজে ব্যবহার করা যায় না। তবে থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। আজকে আমি কয়েকটি পদ্ধতি বলে দেব। এগুলো অনুসরণ করলে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ইউটিউব ভিডিও ডাউনলোড করার প্রথম পদ্ধতি প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করে সেখান থেকে ইউটিউব ওয়েবসাইটটি চালু করুন। এরপর যেকোনো একটি ভিডিও চালু করুন। এরপর সার্চ বার থেকে ইউটিউব এর একটা ভিডিওর লিংকের www. অংশটার পরেই দুইটা s লিখে এন্টার দিতে হবে। ব্যাস। লিংকটা তখন হবে এরকম: https://www.ssyoutube.com/watch?v=d2cRXDtXpr8 উপরের ছবিতে গোল চিহ্ন দেওয়া অংশে উদাহরণ দেওয়া হয়েছে। আমি এখানে যেভাবে লিখেছি জাস্ট এভাবে লিখে ইন্টার দিলে ভিডিও ডাউনলোড করার অপশন চলে আসবে। ইউটিউব ভিডিও ডাউনলোড করার ২য় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, যে কোন ...