সেহরি না খেয়ে কি রোজা হবে
সেহরি না খেয়ে কি রোজা হবে পবিত্র রমজান মাসে আমাদের মুসলমানদের মাঝে বিভিন্ন ধরনের এবাদত সংক্রান্ত প্রশ্ন থাকে। কারণ রমজান মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি ইবাদত করি। আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং জান্নাত প্রত্যাশার জন্যই মূলত আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করি। রমজান মাসের সবচেয়ে বড় এবাদত হচ্ছে রোজা রাখা। আর রোজা সম্পর্কে আমাদের মাঝে অনেক প্রশ্ন থাকে তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে সেহরি না খেয়ে রোজা হবে কিনা। সেহরি না খেয়ে রোজা হবে কিনা সে ব্যাপারে ইসলামী স্কলার গণ যা বলেছেন তার নিচে তুলে ধরব। আমাদের অনেকের মাঝে প্রশ্ন আছে যে সেহরি না খেয়ে রোজা হবে কিনা। প্রশ্নটা এভাবে না করে যদি আমরা অন্যভাবে বলি যেমন যদি কোন ব্যক্তির অতিরিক্ত ঘুমের কারণে সেহরির সময় পার হয়ে যায় এবং বুঝতে পারে যে এখন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে তাহলে তাকে সেহেরী না খেয়েই রোজা রাখতে হবে। এক্ষেত্রে তার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে সুপরিচিত ইসলামি স্কলার শায়েখ আহমাদুল্লাহ তার একটি বক্তব্যে বলেছেন যে, র...