Ruher Qaseeda | Abu Ubayda | রূহের ক্বাসিদা | Muhammad Sallallah | 2023 । Lyric। লিরিক্স

Ruher Qaseeda | Abu Ubayda | রূহের ক্বাসিদা | Muhammad Sallallah | 2023 । Lyric। লিরিক্স

 আরশের আজিমি নাম
হৃদয়ের তাজিমি নাম
প্রেমের এক লাজিমি
ইয়া মুহাম্মাদ

মদিনার সুবাসী ফুল
মজেছে আলমে কুল
তুমি গুল বাগে বুলবুল
ইয়া মুহাম্মাদ

তুমি প্রভুর প্রিয়
স্বপনে যিয়ারা দিও
ইয়া নাবি সাইয়িদুনা
--------------------- সাল্লাল্লাহু....

দুরুদের কথ্য তুমি
আল আমিন সত্য তুমি
প্রশংসা যত্তো তুমি
ইয়া মুহাম্মদ

সালামের লক্ষ তুমি
মেরাজের সাক্ষ তুমি
বিদায়-হজ বাক্য তুমি
ইয়া মুহাম্মদ

এসেছো আলো হাতে
হেরার ঐ দূর গুহাতে
খোদার ঐ নুর ছড়াতে
ইয়া মুহাম্মদ

মানুষের মুক্তি দিতে
মিলাতে খোদার সাথে
অনন্ত আখেরাতে
ইয়া মুহাম্মদ

তুমি প্রভুর প্রিয়
হাউজে কাউসার দিও
ইয়া নাবি সাইয়িদুনা
--------------------- সাল্লাল্লাহু....
.......................

জুলুসের জশনে তুমি
খুলুকের হুসনে তুমি
বেহেশতের জোসনা তুমি
ইয়া মুহাম্মাদ

জগতের সিরাত তুমি
কুরআনের সুরত তুমি
মুমিনের দুরুদ তুমি
ইয়া মুহাম্মাদ

ঈমান আকিদা তুমি
রুহের কাসিদা তুমি
জীবনের ফিদা তুমি
ইয়া মুহাম্মাদ

মুহাম্মদ মুহাম্মাদ নাম
তোমারই নামে সালাম
তোমারই নামে কালাম
ইয়া মুহাম্মাদ

তুমি প্রভুর প্রিয়
আমাকে শাফায়াত দিও
ইয়া নাবি সাইয়িদুনা
--------------------- সাল্লাল্লাহু....

Popular posts from this blog

2 Page CV Format in Bangladesh (Doc File) – সম্পূর্ণ গাইড ও ফ্রি টিপস

বায়োডাটা লেখার নিয়ম English – সম্পূর্ণ গাইড

1 Page CV Format Word File Free Download: Professional & ATS-Friendly