পারফেক্ট ছানার রসমালাই রেসিপি

 
পারফেক্ট ছানার রসমালাই রেসিপি
রসমালাই 

সুস্বাদু  মজাদার রসমালাই রেসিপি ঘরে বসে তৈরি করে নিন ।

আমরা বাঙালি  মিষ্টি খেতে খুব পছন্দ করি । তবে মিষ্টি যদি হয় রসমালাই তাহলে তো কোন কথাই নেই । রসমালাই না খেলে আপনারা কখনো বুঝতে পারবেন না কতটা মজাদার একটি খাবার রসমালাই রেসিপি ।

তবে  রসমালাই রেসিপি  আপনি যদি একবার তৈরি করে খেতে পারেন , তাহলে বুঝতে পারবেন রসমালাই কতটা মজাদার একটি খাবার । 

তাই আমি অল্প সময়ের মধ্যে কিভাবে রসমালাই রেসিপি তৈরি করা যায় সে উদ্দেশ্য নিয়ে আলোচনা করব ।  আপনি চাইলে অল্প সময়ের মধ্যে ঘরে বসে তৈরি করে নিতে পারেন  রসমালাই রেসিপি । 

 রসমালাই  সাধারণত দুধ দিয়ে তৈরি করা  সুস্বাদু একটি মিষ্টি খাবার  রসমালাই রেসিপি । অনেকেই হয়তো একটু চিন্তিত হয়ে থাকে কিভাবে ঘরে বসে তৈরি করব  রসমালাই । তবে চাইলে ঘরে বসে ট্রাই করতে পারেন মজাদার সুস্বাদু একটি খাবার  রসমালাই রেসিপি ।

রসমালাই এর জন্য ছানা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ।

প্রয়োজনীয় উপকরণ
  • দুধ ---------  2 লিটার ।
  • সিরকা -------  3 টেবিল চামচ  ।
  • পানি ----------  3 টেবিল চামচ ।

রসমালাই প্রস্তুত প্রণালীঃ

প্রথমে 2 লিটার দুধ জ্বাল করে  ফুটিয়ে নিন ।  দুধ জ্বাল করে শুধু গুটিয়ে নিতে হবে ঘন করার দরকার নেই ।  এরপর চুলা বন্ধ করে দিয়ে ,  সিরকা ও পানি  মিশিয়ে অল্প অল্প করে দুধের সঙ্গে মিশিয়ে নিন ।  গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে । খুব দ্রুত মিশিয়ে নিতে হবে । 
এরপর  ছানা তৈরি হয়ে যাবে । 7 থেকে 10 মিনিট পর একটি সাদা পাতলা কাপড় দিয়ে ছানার পানি গুলো ছেঁকে নিন ।  ছানাতে যেন কোন রকম পানি না থাকে । কাপড় ভালো করে বেদে কিছুক্ষণের ঝুলিয়ে রাখুন ।  এরপর অতিরিক্ত পানি গুলো চলে যাবে । 
হাত দিয়ে কখনও ছানার পানি চেপে পানি ফেলে দেবেন না ।  কারণ হাত দিয়ে চেপে নেওয়ার পর  আপনি যে মিষ্টি তৈরি করবেন সেই মিষ্টি গুলো শক্ত হয়ে যাবে ।  এজন্য আপনাকে কিছুক্ষণ কাপড়ে রাখা ছানাগুলো বেদে ঝুলিয়ে রাখতে হবে ।
এখানে আরেকটি কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে বড় একটি পাত্রে ছানা নিয়ে ফ্যানের নিচে রাখতে পারেন । তবে খেয়াল রাখতে হবে ছানা গুলো যেন বেশি  ভেজা থাকে ও বেশি শুকিয়ে না যায় । 
এরপর বড় একটি পাত্রে নিয়ে পরিমাণমতো গুড়ো দুধ দিয়ে  হাত দিয়ে ভাল করে মিশিয়ে নিন ।

তবে এখানে কোন রকম পানি ব্যবহার করা যাবে না । হাত দিয়ে ভালো করে চেপে চেপে  ছানাটা  মিহি করে নিন । 15 থেকে 20 মিনিট ভালো করে মিশিয়ে নিন ।
ছানা ভালো করে মিশিয়ে যাওয়ার পর গোল গোল করে রসমালাই  শেপ  দিয়ে নিন।অনেক ভালো করে শেপ তৈরি করতে হবে যেন কোন রকম ফেটে  ফেটে না যায় । 

রসমালাই মিষ্টি তৈরি উপকরণ 

চিনি----------  1 কাপ ।
পানি ---------  3 কাপ ।
গরম পানি -------- ৩ / ৪ কাপ । 
এলাচ ---- ২ / ৪ পিস ।
প্রথমে চুলায় একটি পাত্রে বসিয়ে , পানি ,  এলাচ , চিনি , একসঙ্গে মিশিয়ে জ্বাল করে নিন । চুলার আঁচ বাড়িয়ে দিয়ে  চিনি গলিয়ে নিন । এই মিশ্রণ কে বলা হয় চিনির সিরা । চিনির সিরা তৈরি হয়ে যাওয়ার পর একটি একটি করে রসমালাই চিনির সিরা দিয়ে দিন । সবগুলো রসমালাই চিনির সিরা তে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন । 
5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিন  ।

 এখানে একটি কথা মনে রাখতে হবে ফুটন্ত গরম সীরাতে কখনো মিষ্টি গুলো দেওয়া যাবে না ।  কারণ মিষ্টি গুলো ভেঙে যাবে এবং নষ্ট হয়ে যাবে ।
তাই চুলার আঁচ কমিয়ে   রসমালাই  গুলো শিরার মধ্যে দিয়ে দিন ।   রসমালাই দেওয়ার পর নাড়াচাড়া দেওয়া যাবে না ।  তাহলে  রসমালাই ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে । 
 20 থেকে 23 মিনিট রান্না করে নিন ।  রসমালাই হয়ে যাওয়ার পর নিয়ে নিন ।

 রসমালাই এর জন্য মালাই তৈরীর  প্রয়োজনীয়  উপকরণ

  • দুধ ---------  1 কেজি ।
  • চিনি ---------- স্বাদমতো ।
  • কন্ডেন্সড  মিল্ক --------- 4 টেবিল চামচ ।  ও প্রয়োজনমতো ।
  • জাফরান ফুড কালার ------  অল্প পরিমাণে ।

রসমালাই প্রস্তুত প্রণালীঃ

প্রথমে একটি পাত্রে বসিয়ে ,  পাত্রের মধ্যে দুধ দিয়ে জাল করে ঘন করে নিন ।  দুধ জাল করে  অর্ধেক করে নিন । দুধ ঘন হয়ে যাওয়ার পর কন্ডেন্সড মিল্ক , জাফরান , এরপর  রসমালাই সিরা থেকে তুলে মালাই এর মধ্যে দিয়ে দিন ।  দুই দিকে উল্টে দুধের মালাই ভালো করে  রসমালাই তে মিশিয়ে নিন । সবগুলো দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিন । 

 5 থেকে  6 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন। এরপর   রসমালাই গুলো ঠান্ডা করে  ফ্রিজ অফ  করে রাখুন ।  ফ্রিজে রাখার পর রসমালাই গুলো একটু শক্ত হয়ে যাবে ।  কিন্তু আপনি যদি কিছুক্ষণের জন্য ফ্রিজ থেকে বাইরে রেখে দেন তাহলে নরম তুলতুলে হয়ে যাবে । 

পরিবেশন করে নিন
রসমালাই  গুলো যদি আপনি গরম গরম রসমালাই এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন তাহলে ররসমালাই অতি তাড়াতাড়ি নরম হয়ে যাবে ।  এবং বিতর থেকে নরম হয়ে  আসবে ।  এজন্য আপনাকে গরম অবস্থায় রসমালাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে । 
 রসমালাইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আপনি উপরে কিছু বাদামকুচি ,  পেস্তা, বাদাম , কাঠ বাদাম  ,কিসমিস  , জাফরান  ইত্যাদি । এসব দিয়ে পরিবেশন করতে পারেন ।

 শেষ কথা এবং বোনাস টিপস্ 

 তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু  রসমালাই রেসিপি ।  আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে বা অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার   রসমালাই রেসিপি । 
 এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে ,  সেগুলো হচ্ছে ।

যেকোনো মিষ্টি তৈরি করতে হলে আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ,  মিষ্টি বেশি জাল করা যাবে না ।  কারণ মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে 
 এবং মিষ্টির রস গুলো থাকবে সেগুলো একদম শুকিয়ে যাবে ।  এজন্য আপনাকে বুঝে নিতে হবে মিষ্টির পারফেক্ট কাজ গুলো  । 

 রসমালাই হয়ে যাওয়ার পর আপনি রসমালাই চেক দিতে পারেন ।  সেটা হচ্ছে আপনি বড় একটি পাত্রে বেশি করে রসমালাই পানি নিয়ে এরমধ্যে   একটি  রসমালাই  ছেড়ে দিন ।   রসমালাই যদি পানিতে ডুবে যায় তাহলে ভেবে নিতে হবে হয়েছে । 

আমাদের সবসময় সিরা পাতলা রেখে কাজ করতে হবে । কারণ চিনির সিরা যদি ঘন হয়ে যায় তাহলে আপনি মিষ্টিগুলো বেশিক্ষণ জাল করতে পারবেন না ।  কারণ মিষ্টি গুলো শক্ত হয়ে যাবে ।  তাই আপনাকে খেয়াল রাখতে হবে সেরা যেন একটু পাতলা থাকে ।  মিষ্টিগুলো জাল করতে করতে সিরা ঘন হয়ে যাবে ও সঙ্গে মিষ্টিগুলো হয়ে যাবে । 

এখানে আমরা মালাই তৈরি করে নিয়েছি আপনাকে খেয়াল রাখতে হবে মালাই তৈরিতে যেন ঘন না হয়ে যায় ।  মালাই তৈরি যদি ঘন হয়ে যায় তাহলে যখন আপনি রসমালাই   এরসঙ্গে মিশিয়ে নেবেন ।  তখন রসমালাই  একদম শক্ত হয়ে যাবে এবং  থাকবে না ।  তাই আপনাকে সবসময় সবকিছুতে পারফেট ভাবে কাজ করতে হবে  । তাহলে ঘরে তৈরিতে যে কোন  মিষ্টি আইটেম সমস্যা হবে না । 

 এর জন্য আপনি চাইলে মেজারমেন্ট কাপ দিয়ে সব উপকরণ গুলো সঠিকভাবে মেনে নিতে পারেন ।  তাহলে আপনার সবগুলো উপকরণ সঠিকভাবে কাজ করা যাবে ।  আমাদের সব সময় খেয়াল রাখতে হবে সবকিছু সঠিকভাবে মেনে নেওয়া । 
আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...