খুব সহজে তৈরি করে ফেলুন চিকেন বার্গার রেসিপি

বার্গার রেসিপি

আজকে শিখব চিকেন বার্গার রেসিপি ।  আমরা সাধারণত বার্গার খেয়ে থাকি রেস্টুরেন্ট থেকে । বিকেলের নাস্তার জন্য বার্গার রেসিপি তৈরি করে খেতে পারেন ।  আমরা সচরাচর বাহির থেকে বার্গার বা যে কোন ফাস্টফুড আইটেম খাবারগুলো খেয়ে থাকি  । 

তবে আমরা যদি অযথা বাইরে থেকে এসব খাবার না খেয়ে বরঞ্চ ঘরে তৈরি করে খেতে পারি তাহলে খাবারটা হবে ।  অনেক মজা ও স্বাস্থ্য স্বাস্থ্যমান  খাবার ।  কারণ বাইরে থেকে যেকোনো খাবার আমরা কিনে খাই সেগুলো খাবার দেখতে সুন্দর কিন্তু  অনেক সময় জিনিসটা পরিষ্কার থাকে না । 

তাই ঐ সব ঝামেলার মধ্যে না যে আমরা বরঞ্চ ঘরে বসেই তৈরি করে খেতে পারি মজাদার চিকেন বার্গার । বাহির থেকে কেনা বার্গারের চেয়ে ঘরে তৈরি বার্গার হবে খুব সুস্বাদু খাবার ।  তাই আমরা সবসময় চেষ্টা করব চিকেন বার্গার রেসিপি ঘরে বসেই তৈরি করে খাওয়ার জন্য । 

তাহলে চলুন দেখে নেই কিভাবে ঘরে বসেই তৈরি করা যায় চিকেন বার্গার রেসিপি ।

প্রয়োজনীয় উপকরণ   

প্রথম ধাপ

  • ময়দা ---------  1000 গ্রাম ।
  • পানি---------   500 গ্রাম।
  • ইস্ট-------------  20 গ্রাম।
  • চিনি--------- 80 গ্রাম।
  • লবণ -----------  15/ 18 গ্রাম।
  • মিল্ক পাউডার ----------  50 গ্রাম      ।
  • তেল ----------  80 গ্রাম।
  • ডিম-----------  2 পিস।
  • সাদা তিল -----------  পরিমাণমতো।

দ্বিতীয় ধাপঃ

  •  চিকেনের  ফিলিং তৈরি করুন
  •  চিকেন কিমা -----------  1000 গ্রাম।
  •  ব্রেড ক্রাম /  পাউরুটির গুঁড়া ----------  পরিমাণমতো ।
  •  পেঁয়াজ কুচি ----------------  পরিমাণমতো।
  •  আদা / রসুন -----------  পরিমাণ মতো।
  •  কাঁচামরিচ কুচি -----------  পরিমাণমতো।
  •  টমেটো সস -----------  পরিমাণমতো।
  • সয়া সস ------------  পরিমাণমতো ।
  • গোলমরিচ গুঁড়া -----  পরিমাণমতো।
  •  লবণ -----------  স্বাদমতো ।
  • টেস্টিং সল্ট --------------  স্বাদমতো।
  •  গরম মসলা ---------------  পরিমান মত।
  •  ডিম -------------  2 পিস।
  • রেড বেল পেপার /  ক্যাপসিকাম ----------  প্রয়োজনমতো।
  •  ভাজার জন্য তেল -------------  পরিমাণমতো ।
  •  ধনিয়া পাতা কুচি --------------- পরিমাণমতো।

 প্রস্তুত প্রণালী

 প্রথম ধাপ 

প্রথমে সকল উপকরণ সঠিকভাবে মেপে নেব।  প্রথমে 500 গ্রাম পানি হালকা গরম করে নেব । এরপর পানির সঙ্গে 20 গ্রাম ইস্ট দিয়ে ভিজিয়ে রাখব 7 থেকে 8 মিনিটের জন্য।  পানিও ইস্ট এর সঙ্গে এক চা-চামচ চিনি দিয়ে ঢেকে রেখে দেব । 

দ্বিতীয় ধাপঃ 

চিকেন বার্গার এর ডো তৈরি করে নেব । ময়দা 1000 গ্রাম, চিনি 80 গ্রাম, মিল্ক পাউডার 50 গ্রাম, ডিমের সাদা অংশ, স্বাদমতো লবণ, এই উপকরণগুলো ভাল করে মিশিয়ে নেব । 

এরপর পানির সঙ্গে ইস্ট ভিজিয়ে রাখা মিশ্রন গুলো ,  শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব । পানি ও ইস্ট ভিজিয়ে রাখা উপকরণ গুলো দিয়ে তৈরি করে নেব । 

ভালো করে ডো তৈরি করতে হবে ।   এমন ভাবে ডো তৈরি করতে হবে যেন চিনির দানা গুলো একদম মিশে যায় । ময়দার ডো  মিশিয়ে নেওয়া হয়ে গেলে। এরপর মিশিয়ে নেওয়া চিকেন বার্গার ডো  একটি বড়    বাটিতে নিয়ে  কাচের  ঢাকনা দিয়ে ঢেকে দিন ।  কাচের ঢাকায় ছোট একটি ছিদ্র রয়েছে ছিদ্রটা বন্ধ করে দিন ।   এরপর ওভেনে 35 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট ফারমেন্টেশন এর জন্য রেখে দিন।  

আমাদের অনেকেরই ওভেন নেই তবে তাদের জন্য ফারমেন্টেশন এর কারণ বলে দেবো , সেটা হচ্ছে

 আপনি যে কোন গরম জায়গায় রেখে দিতে পারেন বা রোদ্রে একটি টেবিল নিয়ে রোদ্রে রেখে দিতে পারেন ।  এরপরেও ফারমেন্টেশন হবে প্রফিং হবে । 

ফারমেন্টেশন থেকে বের করে ,  80 গ্রাম   পরিমাণে  ডো কেটে  নেব। এরপর বার্গার বান তৈরি করে নেব । বার্গার বান সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর ।  আবার সেই একই  সময় ভাবে ওভেনে 35 ডিগ্রী 30 মিনিট প্রফিংয়ের  রেখে দেব । প্রফিং থেকে বের করে ডিম ব্রাশ করে নেব । 

ডিমের কুসুমের সঙ্গে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ।  এরপর চিকেন   বান প্রফিং হওয়ার পর ডিমের কুসুম ব্রাশ করে নেব ।  ব্রাশ করা শেষ হলে চিকেন বান এর ওপর  পরিমান মত সাদা তিল দিয়ে ।  বেকিং করে নেব ।

ওভেনে ব্রেকিং করার সময় 180 ডিগ্রী তাপমাত্রায়  15 থেকে 20 মিনিট   বেকিং করে নেব ।  এরপর ঠাণ্ডা করে 

তৃতীয় ধাপ

ফিলিং তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে বসিয়ে   পরিমান মত তেল দিয়ে গরম করে নিন ।  এরপর পেঁয়াজ কুচি কুচি হালকা ভেজে নিন ।  ভাজা হয়ে গেলে আবার রসুন গোলমরিচ  বিভিন্ন ধরনের মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন । 

এরপর চিকেন কিমা দিয়ে ভালো করে রান্না করে নিন ।   নামিয়ে নেওয়ার আগে   ধনিয়া পাতা কুচি করে দিয়ে নামিয়ে নিন । 

চতুর্থ ধাপ

সব কিছু হয়ে যাওয়ার পর চিকেন-বার্গার মাঝখানে কেটে অল্প পরিমাণে সরিষা বাটা দিয়ে মিশিয়ে নিন । এরপর লেটুস পাতা দিয়ে  এর ওপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি মেয়োনিজ ইত্যাদি ।   কেটে রাখা চিকেন বান  এর আরেকটি টুকরো উপরে দিয়ে দিন । কে বেশি পরিমাণে চিজ খেতে পছন্দ করে তবে সে ক্ষেত্রে আপনি পছন্দ অনুযায়ী চিজ দিতে পারবেন । 

সবকিছু পরিমাণমতো দেওয়া হয়ে গেলে এরপর চিকেন বান উপরের অংশটুকু দিয়ে চাপ দিয়ে দিন ।  এর পরিবেশ নিয়ে মজা চিকেন বার্গার রেসিপি ।

তৈরি হয়ে গেল মজাদার চিকেন বার্গার রেসিপি ।  আপনারা খুব  সহজে  অল্প সময়ে ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার চিকেন বার্গার রেসিপি ।

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...