চটপটি বানানোর রেসিপি

চটপটি বানানোর রেসিপি

ঘরে বসে কিভাবে চটপটি বানানোর রেসিপি বানাবেন তা জেনে নিন।  । আজ বলবো  কিভাবে চটপটি তৈরি করতে হয় । চটপটি সবারই পছন্দে একটি খাবার । 

আমরা সাধারণত বাইরে থেকে চটপটি খেয়ে থাকি ।  এখন থেকে আমরা সবসময় চটপটি ঘরে বসেই তৈরি করে খাব । তাহলে চলুন কিভাবে চটপটি তৈরি করতে হয় তা জেনে নেই । 

প্রয়োজনীয় উপকরণ

  • ডাবলি     -  2 কাপ ।
  • সিদ্ধ ডিম কুচি    - ২/ ৩ পিস ।
  • শসা কুচি --  পরিমাণমতো ।
  • চটপটি টক --  পরিমাণমতো ।
  • কাঁচামরিচ কুচি --  স্বাদমতো।
  • ধনেপাতা কুচি --  পরিমাণমতো ।
  • ভাজা জিরার গুড়া ---  পরিমাণমতো ।
  • চটপটির মসলা ---  পরিমাণমতো ।
  • আলু  -- ১ /  ২  পিস ।

 চটপটি বানানোর রেসিপি তে চটপটির মসলা তৈরি

উপকরণ

  • শুকনা মরিচ ---- ৮/৯  পিস ।
  • গোলমরিচ --  স্বাদমতো ।
  • বিট লবণ -  স্বাদমতো।
  • কালোজিরা -  পরিমাণমতো।
  • ভাজা জিরার গুড়া -  পরিমাণমতো।
  • ধনিয়ার গুড়া - পরিমাণমতো ।
  • মৌরি ---  2 টেবিল চামচ ।
  • মেথি ---  2 টেবিল চামচ ।
  • সরিষা - 2 টেবিল চামচ।
  • লবঙ্গ ---  13 পিস ।
  • জিরা --- 2 টেবিল চামচ ।

চটপটি বানানোর রেসিপি টক তৈরি করে নিন

উপকরণ

  • চটপটির মসলা -  3 টেবিল চামচ ।
  •  ভাজা জিরার গুড়া -  পরিমাণমতো ।
  •  বিট লবণ -  স্বাদমতো ।
  •  শুকনা মরিচ - ১/ ২   পিস । হালকা ভেজে নিন ।
  •  তেতুল --  পরিমাণমতো ।
  •  চিনি -  স্বাদমতো ।

 চটপটি বানানোর রেসিপিচ টপটি তৈরি করার প্রস্তুত প্রণালীঃ

প্রথমে আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে ।  ডাবলু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখুন সারা রাতের জন্য । পরের দিন যেকোনো সময়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন । 

ডাবলি হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে  দিন । এরপর চটপটি তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে বসিয়ে শুকনা মরিচভেজে নিন ।  তেল ছাড়া  মরিচ  ভেজে নিন । মরিচ গুঁড়ো মশলা মচমচে করে ভেজে নিন  । নামিয়ে রেখে , চটপটির মসলা তৈরি করার জন্য বাকি উপকরণগুলো গরম  পাত্রে দিয়ে হালকা ভেজে নিন । 

মসলাগুলো ব্রাউন কালার করে ভেজে নিন ।  এরপর ভেজে রাখা শুকনা মরিচ গুড়া করে চটপটির মসলা দিয়ে দিতে হবে । কোন ভাবেই যেন মসলা গুলোতে পানি না লাগে দিয়ে ,  সেদিকে খেয়াল রেখে সবগুলো উপকরণ ভালোভাবে গুড়া করে নিন ।  এরপর একটি বাটিতে রেখে দিন । 

চটপটির মসলা গুলো আপনি চাইলে কয়েক দিনের জন্য ভাল করে মুখ বন্ধ করে রেখে  দিতে পারবেন একটি বয়ানে । এরপর পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তেতুল গুলো ভিজিয়ে রাখুন 20 থেকে 25 মিনিট । ভিজিয়ে রাখা তেতুল গুলো ভালো করে কচলে বিচিগুলো ফেলে দিন । 

এরপর তেঁতুলের রস একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন । তেঁতুলের পানির সঙ্গে টক তৈরি করার তৈরি করার যে সব উপকরণ গুলো রয়েছে সেগুলো একসঙ্গে মিশিয়ে নিন । ভালো করে  চামচ দিয়ে নেড়ে নিন । 

এরপরের কাজ হচ্ছে ।   ডাবলি সিদ্ধ করার পানি গুলো ফেলে দিবেন না ।  এরপর আলু সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে হালকা ভেঙ্গে নিয়ে ডাবলির সাথে মিশিয়ে নিন । এরপর রেখে দেওয়া চটপটির মসলা সবগুলো । ডাবলি ও আলুর সাথে মসলাগুলো মিশিয়ে নিন । 

 এরপর কাঁচামরিচ ,কুচি  ভাজা  জিরার গুড়া ,  ধনেপাতা কুচি , ও তেঁতুলের টক  ইত্যাদি ।  সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন । এরপর সিদ্ধ করা ডিম  কুচি করে   চটপটির উপরে দিয়ে দিন । 

এরপর সাজানোর জন্য আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিন ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে গরম গরম পরিবেশন করে নিন ।  Enjoy মজাদার চটপটি রেসিপি । 



আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...