বিরিয়ানি রান্নার রেসিপি | বিরিয়ানি তৈরি করার সহজ উপায়

বিরিয়ানি তৈরি করার সহজ উপায়

বিরিয়ানি রান্নার রেসিপি । আমরা সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি বা পছন্দ করি । কিন্তু সমস্যা হচ্ছে  ব্যস্ততার কারণে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের  রান্নার জন্য এক্সট্রা সময় থাকেনা । সময় এর কারণে অনেকেই  বিরিয়ানি রান্না করে খেতে চান না । 

ব্যস্ততার  কারণে  বিরিয়ানি তৈরি করার কোনো মন-মানসিকতা থাকেনা । তাই আজ আমি বলব মনে আনন্দ রেখে,  কিভাবে অল্প সময়ে  বিরিয়ানি তৈরি করা যায় । কেননা যেকোনো কাজে যদি অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তাহলে সব কাজেই সহজ মনে হয় । 

কিছু কিছু রান্না করতে গিয়ে আসলেই অনেক সময় লাগে ,  বা কষ্টকর হয়ে দাঁড়ায় ।  কিন্তু তাই বলে কি  ভিন্ন ভিন্ন মজার খাবার গুলো এড়িয়ে যাবো ।  তাই মজাদার খাবার গুলো দূরে না রেখে, বরঞ্চ আমরা কাছে আনার চেষ্টা করি । 

আমরা যদি বিরিয়ানি খুব সহজ ভাবে করতে পারি । তাহলে একটু সময় হলে আমরা বিরিয়ানি তৈরি করে খেতে পারব । 

মজাদার খাবার হচ্ছে বিরিয়ানি । তাহলে চলুন জেনে নেই কিভাবে বিরিয়ানি রান্না করা যায় ।  একদম বাঙালি  ভাবে বা সহজ ভাবে । এখন আমরা জেনে নেব খুব সহজভাবে বিরিয়ানি রান্না করার রেসিপি  । 

বিরিয়ানি রান্না করার সময় , প্রস্তুতির সময়   30 মিনিট । রান্নার সময়  1 ঘন্টা । মোট সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট । 

 এই উপকরণ গুলো মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য প্রয়োজন হবে।  

প্রয়োজনীয় উপকরণ

প্রথম ধাপে 

  • ১.মুরগির মাংস -- 1 কেজি । 
  • ২. আদা বাটা  ---পরিমাণমতো ।
  • ৩. রসুন বাটা  --  পরিমাণমতো ।
  • ৪. ধনিয়ার গুড়া  --- 1 চা চামচ ।
  • ৫. জিরার গুড়া --- পরিমাণমতো
  • ৬. মরিচের গুঁড়া------- 2 টেবিল চামচ
  • ৭. টক দই --------  2 টেবিল চামচ
  • ৮. গরম মসলার গুঁড়া  ---- পরিমাণমতো ।
  • ৯. দারচিনি এলাচ তেজপাতা - পরিমাণমতো ।
  • ১১.   জয়ফুল  গুড়া   ----- ১/২ চা চামচ ।
  • ১২. লবণ  --- স্বাদমতো ।
  • ১৩ পেঁয়াজ কুচি ---  পরিমাণমতো ।
  • ১৪.. কাঁচা মরিচ কুচি  --- পরিমান মত । 
  • ১৫. সয়াবিন তেল ---  5 টেবিল চামচ ।
  • ১৬. ঘি ------ তিন  টেবিল চামচ । 

মুরগির মাংস দিয়ে বিরিয়ানী  রান্না করার পদ্ধতি।

তেল ,ঘি, পেঁয়াজ কুচি,কাঁচামরিচ কুচি  ,ছাড়া  ।প্রথমে মুরগির মাংস গুলো ধুয়ে নিন ।   এরপর বাকি যে উপকরণ গুলো রয়েছে সেগুলো মুরগির মাংসের সঙ্গে মাখিয়ে নিন । ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন এক ঘন্টার জন্য । 

এরপর চুলায় একটি পাত্রে বসিয়ে সোয়াবিন তেল ও ঘি  পাত্রে দিয়ে হালকা গরম করে নিন ।  তেল গরম হয়ে গেলে এরমধ্যে পেঁয়াজ কুচি  , কাঁচামরিচ কুচি,  দারচিনি , এলাচ , তেজপাতা , দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন । পেঁয়াজ কুচি বা অন্য উপকরণগুলো ব্রাউন কালার হয়ে গেলে । মেরিনেট করা মুরগির মাংস পাত্রের দিয়ে দিন । 

এরপর রান্না করে নিন । মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে থাকুন ।  মাংস রান্না হয়ে গেলে একটা সাইডে নামিয়ে রাখুন । 

দ্বিতীয় ধাপঃ

  • ১. পোলার চাল বা বাসমতি চাল ------  এক কেজি ।
  • ২. আদা বাটা -------  পরিমাণমতো ।
  • ৩. রসুন বাটা -------  পরিমাণমতো ।
  • ৪. তেজপাতা----------পরিমাণ মতো ।
  • ৫.  দারচিনি  --------  পরিমান মত। 
  • ৬. এলাচ  ------------  পরিমাণমতো । 
  • ৭..ঘি/ --------             3 টেবিল চামচ ।
  • ৮. সয়াবিন তেল -----  2 টেবিল চামচ । 
  • ৯. লবণ ----------------- স্বাদমতো । 
  • ১০. চাউলের জন্য গরম পানি  ------- আপনি  যে মগ দিয়ে চাউল  দিবেন , ঠিক সেই মগ দিয়ে পানি দিতে হবে।  চাউল যদি তিন কাপ হয় ,  তবে পানি হবে 6 কাপ । 
  • ১১.গোলাপজল ------- ২-৩ ফোটা । 
  • ১২. কেওড়া জল ------ ৪-৫ ফোটা ।
  • ১৩.পেঁয়াজ কুচি ------ ১/২  কাপ ।

চলুন দেখে নেই   বিরিয়ানি  রান্নার পদ্ধতি

প্রথমে সকল উপকরণ সঠিকভাবে মেনে নেব । প্রথমে আপনার একটি কাজ করতে হবে ।   চুলে দেওয়ার জন্য যে পানি লাগবে সেই পানিটুকু গরম করে ফুটিয়ে নিতে হবে । এরপর চাউল থেকে পানি নিংড়ে নেব । চুলায় একটি   প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে  তেল ও ঘি দিয়ে গরম করে নেব ।  তেল গরম হয়ে গেলে তেজপাতা  এলাচ, দারচিনি, কিছুক্ষণ ভেজে নেব । 

এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি  একটু ভাজা হয়ে গেলে  এরপর আদা রসুন বাটা স্বাদমতো লবণ দিয়ে । প্যানে চাউল দেওয়ার আগে  আপনাকে  করতে নিংড়ানো চাউল গুলো প্যানে দিয়ে অনবরত নাড়তে থাকবো ।  চাউল অনেকক্ষণ  ভেজে নিতে হবে ।  একদম ঝর ঝর করে । এরপর গরম করে রাখা পানি চাউলের ঢেলে দিতে হবে । 

ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন । এর মাঝে মাঝে কয়েকবার নাড়াচাড়া দিতে হবে । চাউলের পানি শুকিয়ে গেলে ,  ও চাউল ফুটে গেলে একটু  নেড়েচেড়ে দিয়ে রান্না করা রান্না করা মুরগির মাংস গুলো দিয়ে দিন । সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে নেড়ে ঢেকে রাখুন চার থেকে পাঁচ মিনিট । 

এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন ।  কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা জর্দার রং বিরানির ওপরদিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণের জন্য ।  এরপর কিছু সালাত দিয়ে দিন   সাজিয়ে নিন ।  যেমন ;  শসা ,  লেবু ,  টমেটো ,  কাঁচা মরিচ , ইত্যাদি ।  সঙ্গে নিয়ে নিন ডিম সিদ্ধ করে লবণ দিয়ে হালকা ভেজে । 

গরম অবস্থায় পরিবেশন করে নিন ।  এরপর সঙ্গে নিয়ে নেই  মিষ্টি দই ।  বিরানি খাওয়ার পর মিষ্টি দই একটি খাবার । 

আমরা এখন জেনে নিয়েছি কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় ।

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...