ফ্রাইড রাইস রেসিপি

ফ্রাইড রাইস রেসিপি
ফ্রাইড রাইস রেসিপি
ফ্রাইড রাইস রেসিপি  খুব সহজ উপায় তৈরি করে নিন । 

ফ্রাইড রাইস রেসিপি   দক্ষিণ এশিয়া , দক্ষিণ-পূর্ব ,  পূর্ব ,   বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় একটি খাবার  হচ্ছে ফ্রাইড রাইস । অনেকেই হয়তো বলতে পারে ফ্রাইড রাইস এটা আবার কি ।  তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই  ।  ফ্রাইড রাইস  আসলে চাল বা শুধু  ভাত ভাজা এরকম  কিছুই না ।  অন্যরকম একটি  মজাদার স্বাস্থ্যসম্মত খাবার ।  এই খাবারটি চাইনিজ খাবার হিসেবে বেশ জনপ্রিয় বা পরিচিত ।  ফ্রাইড রাইস বিভিন্ন ভাবে রান্না করা যায় । 

তবে দেখে নিন অল্প সময়ের মধ্যে খুব সহজে কিভাবে ফ্রাইড রাইস রেসিপি তৈরি করা যায় । 

 ফ্রাইড রাইস রেসিপি প্রয়োজনীয় উপকরণ

ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে যা যা লাগবে ।

  • বাসমতি চাল /  পোলাও চাল ------------  1 কেজি ।
  •  ডিম ----------------- 3 পিস ।
  •  পেঁয়াজ কুচি ------------  পরিমাণমতো ।
  •  কাঁচামরিচ -------------  কয়েকটি ।
  •  আদা /  রসুন কুচি -----------  পরিমাণমতো ।
  •  ভাজা জিরা -----------  পরিমাণমতো।
  •  আস্ত জিরা ----------  পরিমান মত ।
  •   লবণ --------------------  স্বাদমতো ।
  •  তেল ----------- ----  পরিমান মত। 

 কালারফুল সবজি যেমন ;  মটরশুটি ,  গাজর   ,বরবটি , ফুলকপি ,  ক্যাপসিকাম  লাল  অথবা সবুজ , যেসব সবজি পানি জাতীয়  সেসব সবজি  ব্যবহার করা যাবে না ।

এবার আমরা জেনে নিবো কিভাবে ফ্রাইড রাইস  রেসিপি  তৈরি করা যায় ।

 ফ্রাইড রাইস রেসিপিপ্রস্তুত প্রণালীঃ 

প্রথমের চাল গুলো ভালো করে ধুয়ে  নিয়ে , একটি ছাঁকনিতে ছেঁকে রাখুন । এরপর চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণমতো পানি ,  তেল,  লবণ ,  গরম করে নিতে হবে । পানি গরম হয়ে যাওয়ার পর চাল থেকে নেওয়া সেগুলো পানিতে ঢেলে  দিতে হবে ।  

এরপর চালগুলো ভাল করে সিদ্ধ করে  নিতে হবে । এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চালগুলো বেশি শক্ত ও বেশি নরম করা যাবে না । একদম ঠিকঠাক ভাবে পরিমাণমতো পানি দিয়ে চাল সিদ্ধ করে নিতে হবে 

এরপর পছন্দমত সবজি নিয়ে ভালো করে ধুয়ে  নিতে হবে।  দুই নেওয়ার পর কিউব ও লম্বা করে কেটে নিতে পারেন ।  সবগুলো সবজি এক সাইজ করে কেটে নিতে হবে ।

এরপর চুলায় একটি পাত্রে বসিয়ে ,  পরিমান মত তেল দিয়ে কয়েকটি কাঁচা মরিচ  ফালি করে কেটে নিতে হবে । এরপর গরম তেলে কাঁচামরিচ ,  স্বাদমতো লবণ  দিয়ে হালকা ভেজে নিন ।  এরপর কেটে রাখা সবজিগুলো ভালোভাবে করে ভেজে নিতে হবে । 

এখানে আরেকটি জিনিস সেটা হচ্ছে সবজি গুলো আলাদা আলাদা করে ভেজে নিতে হবে । 

সবজি   গুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে সবজির যেন কড়াভাবে ভাজা না হয় । সবজি গুলো যদি বেশি ভাজা হয়  । তবে   ফ্রাইড রাইস  রেসিপি কালার হয়ে যাবে ।  তাই সবজিগুলো বেশি ভাবা যাবে না । সবজি গুলো নামিয়ে আলাদা একটি পাত্রে রেখে দিন । এবার ওই পাত্রে অল্প একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিন । 

এরপর  চুলায়  আবার আরেকটি পাত্র  বসিয়ে ,  পরিমাণমতো তেল দিয়ে তেল গরম করে নিয়ে কেটেরা কাপ পেঁয়াজ কুচি ,  আদা রসুন কুচি ,  কয়েকটা কাঁচা মরিচ কুচি ভাল করে ভেজে নিন ।

সবগুলো উপকরণ ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিন ।  এর সিদ্ধ করা চাল ,  ভেজে রাখা সবজি ও ডিম ভাজি দিয়ে আবার ভাল করে নাড়তে থাকুন । সবগুলো উপকরণ না হওয়া পর্যন্ত বা মিক্স হওয়া পর্যন্ত রান্না করে নিন ।

 ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিন চার থেকে পাঁচ মিনিটের জন্য ।  এরপর ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে  রাখুন । খুব সহজে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস রেসিপি । 

 এবার আপনার মন মত বা পছন্দ অনুযায়ী গরম গরম অবস্থায় পরিবেশন করে নিন  ।ফ্রাইড রাইস রেসিপি । 

তৈরি হয়ে গেল আমাদের সহজ একটি রেসিপি ফ্রাইড রাইস ।  আপনারা চাইলে খুব অল্প উপকরণ দিয়ে বা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন ফ্রাইড রাইস রেসিপি । 

আশা করছি আপনারা ফ্রাইড রাইস রেসিপি ঘরে বসেই তৈরি করে শিখে নিতে পারবেন । সহজ একটি রেসিপি ফ্রাইড রাইস রেসিপি । 

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...