খিচুড়ি রান্নার রেসিপি । সহজ উপায়ে খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

খিচুড়ি রান্নার রেসিপি । সহজ উপায়ে খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

খিচুড়ি হলো সবার প্রিয় একটি খাবার।  যখনই ভালো লাগে তখনই আমরা সময় পেলে খিচুড়ি রান্না করে খেতে পারি । খিচুড়ি রান্না করার ঝামেলা ও কম ।  তবে খিচুড়ি রান্না করতে আপনাকে কোন প্রশিক্ষণ নিতে হবে না । 

খিচুড়ি অনেক পুষ্টিকর খাবার ,  খিচুড়ি ছোট-বড় সবাই খেয়ে থাকে সবার জন্য খিচুড়ি উপকারী একটি খাবার ।   খিচুড়িতে রয়েছে ক্যালসিয়াম ,  ভিটামিন সি ,  আয়রন , তাই আমরা মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাব  । 

আরো পড়ুনঃ

তাহলে চলুন   জেনে নেই কিভাবে খুব সহজে খিচুড়ি রান্না করা যায় । 

প্রয়োজনীয় উপকরণ 
  1. মুরগির মাংস---- 1 কেজি । 
  2. চাউল ----- 2 কাপ । 
  3. মসুরের ডাল -----  আধা কাপ ।
  4. মুগ ডাল -------- আধা কাপ ।
  5. বুটের ডাল ------ আধা কাপ ।
  6. সোয়াবিন তেল ----  পরিমাণমতো ।
  7. হলুদ গুঁড়া -------- পরিমাণমতো ।
  8. মরিচের গুঁড়া -----  পরিমাণ মত ।
  9. কাঁচা মরিচ -------  4 থেকে 5 পিস ।
  10. লবণ --------  স্বাদমতো ।
  11. আদা বাটা ---- 2 চা চামচ ।
  12. রসুন বাটা ---- 1 চা চামচ ।
  13. গোলমরিচের গুঁড়া ------  পরিমাণমতো । 
  14. ধনিয়ার গুড়া  ---------  পরিমাণ
  15. পানি ----  পরিমাণমতো ।

প্রস্তুত প্রণালীঃ 

প্রথম ধাপে

প্রথমে আপনাকে মুরগির মাংস ধুয়ে নিতে হবে ।  এরপর  মুরগির মাংস রান্না করতে হবে ।    চুলায় একটি   পাত্র বসিয়ে  নিন ।  পরিমান মত তেল দিয়ে ,  তেলে পরিমাণমতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন ।  এরপর এলাচ,  দারচিনি,  তেজপাতা,  দিয়ে ভালো করে ভেজে নিন ।  ভাজা হয়ে  আসলে পরিমাণ  আদা বাটা,  রসুন বাটা ,  জিরা বাটা , ইত্যাদি । পরিমাণমতো পানি দিয়ে মসলা কষিয়ে নিন । 

কষানো হয়ে আসলে বাংলার মধ্যে মুরগির মাংস  দিয়ে পরিমাণমতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন ।  মুরগি মাংস রান্না করে নিন ।  একদম শুকনা শুকনা করে রান্না করতে হবে ।   মাংস  রান্না হয়ে যাওয়ার পর এক সাইডে নামিয়ে রাখুন । 

দ্বিতীয় ধাপে

খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আপনাকে মুগ ডাল ও বুটের ডাল হালকা ভেজে নিতে হবে ।  এরপর ডাল গুলো ভালো করে ধুয়ে , কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখুন ।   এরপর  চাল ও মসুরের ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিন ।   চাল ও মসুরের ডাল  ধুয়ে  নিয়ে এর  সঙ্গে মিশে নিন ,  মুগ ডাল বুটের ডাল একসঙ্গে করে রাখুন । 

এবার খিচুড়ি রান্নার মূল ধাপ

চুলায় একটি প্যান বসিয়ে  পরিমান মত তেল দিয়ে তেল গরম করে নিন ।   গরম তেলে এলাচ ,  দারচিনি   , তেজপাতা  দিয়ে হালকা ভেজে নিন । এরপর পরিমাণমতো পেঁয়াজ কুচি ,  পেঁয়াজকুচি কয়েকটি  কাঁচা মরিচ  দিয়ে ভাজতে থাকুন । 

এবার আবার  আদা ,  রসুন , হলুদের গুঁড়া ,  মরিচের গুঁড়া , গোলমরিচের গুঁড়া   ধনিয়ার গুড়া  ,  স্বাদমতো লবণ  ইত্যাদি । সব উপকরণ দিয়ে হালকা পানি দিয়ে মসলাগুলো ভালো করে কষিয়ে নিন ।  ভালো করে কষান হয়ে  এরপর মিশে রাখা উপকরণগুলো

যেমন ; চাল  , মুগ ডাল ,  বুটের ডাল মসুরের ডাল  ইত্যাদি  । পরিমাণমতো পানি দিয়ে খিচুড়ি রান্না করে নিন । সব উপকরণ দিয়ে ভালো করে  খিচুড়ি রান্না করে নিন ।  খিচুড়ি রান্না করার আগ মুহূর্তে ,  দিয়ে দিন রান্না করা মুরগির মাংস গুলো  দিয়ে কিছু নাড়াচাড়া ঢেকে রাখুন ।

মাঝে মাঝে দেখে নিন ।  পাত্রের নিচে যেন পুড়ে না যায় ।  সেই দিকটা খেয়াল রেখে আপনাকে অনবরত ঢাকনা খুলে মেরে দিতে হবে ।  এরপর আপনি  সিদ্ধ হয়ে গেলে বা   স্বাদ  দেখে  বা লবণ ঝাল দেখে খিচুড়ি চুলা থেকে নামিয়ে নিতে পারেন । এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় পরিবেশন করুন । 

তৈরি হয়ে গেল সহজ একটি রেসিপি খিচুড়ি রান্না ।   খিচুড়ি রান্না আমরা যদি এখানে সেখানে না শিখে ।  একটু চেষ্টা করে বা মনের ইচ্ছা করে ঘরে বসেই তৈরি করতে পারব সহজ একটি খাবার খিচুড়ি । তাই আমরা যেকোনো ধরনের খাবার তৈরি করতে চাইলে আমরা ঘরে বসেই তৈরি করতে পারি । 

যেকোনো খাবার ঘরে বসে তৈরি করলে সে খাবারটা হবে স্বাস্থ্যমান খাবার ।  বাইরে থেকে আমরা যেসব খাবার গুলো খেয়ে থাকে সেগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ।  তাই আমরা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করব কিভাবে ঘরে বসে যেকোনো আইটেম বা রান্না করে আমরা খেতে পারি । 

এরমধ্যে হচ্ছে খিচুড়ি একদম সহজ একটি রান্না । তাই আমরা চেষ্টা করব খুব সহজভাবে বা অল্প উপকরণ দিয়ে ঘরে বসে খিচুড়ি তৈরি করা । 

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...