আমড়ার আচার রেসিপি তৈরি করার সহজ পদ্ধতি

আমড়ার আচার তৈরি করার সহজ পদ্ধতি


 আমড়ার আচার রেসিপি তৈরি করার সহজ পদ্ধতি। আচার মানেই হচ্ছে মুখরোচক একটি খাবার ।  আচারের রয়েছে স্বাস্থ্যগুণ ।  কিছু কিছু খাবারের সঙ্গে আচার খেলে খাবারের স্বাদ বৃদ্ধি পায় ।  আমরা কম বেশি সবাই টক খেতে পছন্দ করি ।  তবে সেটা যদি হয় আচার । অনেকেই অনেক ধরনের আচার খেয়ে থাকে ।  এর মধ্যে একটি হচ্ছে আমড়ার আচার । 

আপনি চাইলে বিভিন্ন ফল দিয়ে আচার তৈরি করতে পারেন । সব আচারগুলো অনেক মজার হয় ।  সব আচারের মধ্যে আমড়ার আচার অনেক গুণের সুস্বাদু । আপনি চাইলে অল্প উপকরণ দিয়ে আমড়ার আচার তৈরি করতে পারেন । 

কাঁচা আমড়া দিয়ে ,  আমরার মোরব্বা আমড়ার চাটনি আমড়ার আচার তৈরি করা যায় । কিন্তু কিভাবে তৈরি করবেন ।  সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করব ।  তাহলে চলুন কিভাবে আমড়ার আচার তৈরি করা যায় তা জেনে নেই। 

প্রয়োজনীয় উপকরণ

  • ১.আমড়া --------   2 কেজি ।        
  • ২.মরিচের গুঁড়া  -----পরিমাণমতো । 
  • ৩. হলুদের গুঁড়া -----  পরিমাণমতো । 
  • ৪. লবণ -------------- স্বাদমতো । 
  • ৫. সরিষা -----------  2 টেবিল চামচ । 
  • ৬. মৌরি -----------   2 চা চামচ । 
  • ৭. মেথি   --------- 2 চা  চামচ ।
  • ৮. আজোয়ান ----- 2 চা চামচ ।
  • ৯. ভিনেগার -------  2 টেবিল চামচ ।
  • ১০. আদা বাটা ----  পরিমাণমতো। 
  • ১১. রসুন বাটা -----  পরিমান মত ।
  • ১২. জিরার গুড়া ---   দুই চা চামচ । 
  • ১৩.ধনিয়ার গুড়া ---  2 চা চামচ । 
  • ১৪. সরিষার তেল ----  2 কাপ । 
  • ১৫.শুকনা মরিচ ---- 6  ও 7 টি ।
  • ১৬.  আস্তপাঁচফোড়ন -------2 চা চামচ ।
  • ১৭. কালোজিরা ----------  দুই চা চামচ । 
  • ১৮. চিনি/গুড় -----------  দুই কাপ ।
  • ১৯. তেজপাতা -------   দুইটি । 

প্রস্তুত প্রণালীঃ 

 প্রথম ধাপ 

প্রথমে  আমড়া  গুলো ভালো করে ধুয়ে নেব ।  এরপর আমরা খোসা ছিলে নেব । খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নেব । লবণ  , হলুদের গুড়া ,  মরিচের গুঁড়া  , একসঙ্গে মিশিয়ে এর সঙ্গে আমড়া  মাখিয়ে নেব । 

 দ্বিতীয় ধাপঃ

ব্লেন্ডারে মধ্যে মৌরি ,  সরিষা ,  ভিনেগার , মেথি ,  আজোয়ান ,এর সঙ্গে আদা বাটা ,  রসুন বাটা ,   জিরার গুড়া ,  ধনিয়ার গুড়া  দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব । এই সব উপকরণ মেশানো হয়ে গেলে । এক সাইডে রেখে দিব । 

 তৃতীয় ধাপঃ

এরপর চুলায় একটি পাত্রে বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিব । তেল গরম হয়ে গেলে কালোজিরা , আস্ত পাঁচফোড়ন ,  তেজপাতা ,  শুকনা মরিচ , এগুলো তিন থেকে চার মিনিট ভেজে নেব  । এরপর ব্লেন্ড করা মসলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব  । মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ,  তারপর কেটে রাখা আমড়া গুলো কষানো মসলার সঙ্গে দিয়ে ভালোভাবে নেড়ে নেব । খুব ঘন ঘন নাড়তে থাকুন 6 থেকে 7 মিনিট । 

চতুর্থ ধাপঃ

সবগুলো মসলা দিয়ে আমড়ার ভালো করে সিদ্ধ  করে নেব । আমড়ার  হালকা সিদ্ধ হয়ে গেলে । এরপর এর সঙ্গে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ।চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন 20 থেকে 25 মিনিট । ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ।  মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিন । 

আমড়ার আচার হয়ে গেলে গরম অবস্থায় ভিনেগার কয়েক চা চামচ দিয়ে মিশিয়ে নিন ।  ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আচার দীর্ঘদিন ভালো থাকবে ।  ভিনেগার দেওয়ার হয়ে গেলে এরপর পরিবেশন করুন । 

আমড়ার আচার ঠাণ্ডা করে সংরক্ষণ করে রাখুন একটি কাচের বয়ামে । 


আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...