বালুসাই মিষ্টি তৈরি রেসিপি

বালুসাই মিষ্টি তৈরি রেসিপি

বালুসাই মিষ্টি তৈরি রেসিপি। বালুসাই মিষ্টি কমবেশি সবাই অনেক পছন্দ করে । কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে বালুসাই মিষ্টি বাজে কোন মিষ্টির আইটেম আমরা দোকান থেকে খাই । 
কিন্তু আমরা যদি ঘরে বসে তৈরি করে খেতে পারি তাহলে সেই মিষ্টি টা আরো মজার হবে। তবে চলুন আমরা কিভাবে ঘরে বসে বালুসাই মিষ্টি তৈরি করতে পারি । এখন আমরা দেখি নিব কিভাবে ভালো বালুসাই মিষ্টি তৈরি করতে হয় । 

প্রয়োনীয় উপকরণ
  • ময়দা ------------------------- দেড় কাপ । 
  • বাটার অথবা তেল ------------------------- 5 টেবিল চামচ । 
  • বেকিং পাউডার ----------- ১/২  চা চামচ ।
  • লবণ   ---------------------- স্বাদমতো । 
  • মিল্ক পাউডার     ----------- 2 টেবিল চামচ । 
  • তেল      ---------------------  পরিমান মত । 
 
ফিলিং তৈরি করা প্রয়োজন উপকরণ
  • গুড়া দুধ--------------------- 3 টেবিল চামচ । 
  • জায়ফল গুঁড়া -------------   হাফ চা চামচ । 
  • আইসিং সুগার ------------  দুই চা চামচ । 
  • কিসমিস  -------------------  পরিমাণ মতো । 
  • মাওয়া ------------------------ ডেকোরেশন এর জন্য । 
  
 সিরার তৈরীর জন্য প্রয়োজনীয় উপকরণ 
  • পানি --------------- ১/৪ কাপ । 
  •  চিনি --------------  2 কাপ । 

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপঃ  
প্রথমে সকল উপকরণ সঠিকভাবে মেপে নেব । এরপর ময়দা দেড় কাপ , বেকিং পাউডার ১/২ কাপ , মিল্ক পাউডার 2 টেবিল চামচ , জয়ফল গুড়া  হাফ চা চামচ, স্বাদমতো লবণ । এই শুকনো উপকরণ গুলো ভালো করে ,  ছাকনি দিয়ে   চেলে নেব । 

দ্বিতীয় ধাপঃ
আরেকটি পাত্রে   5 টেবিল চামচ বাটার নিয়ে , বাটার এর সঙ্গে আইসিং সুগার 2 চা চামচ।  এর সঙ্গে আপনি টক দই ব্যবহার করতে পারেন । বাটার এবং আইসিং সুগার ভালোভাবে মিশিয়ে নিতে হবে । এই মিশ্রণ মেশানো হয়ে গেলে । 

এরপর আপনি প্রথম ধাপের যে শুকনো উপকরণ গুলো রয়েছে সেগুলো বাটার এবং আইসিং সুগার এর মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন । প্রয়োজন হলে অল্প পরিমাণে পানি এড করতে পারেন । হালকা নরম করে খামির তৈরি করতে হবে ।  আর একটি কথা মনে রাখতে হবে ।  খামির অতিরিক্ত মাখানো যাবে না ।  প্রয়োজন অনুসারে মাখিয়ে নিন । 

তৃতীয় ধাপঃ
ডো বা খামির  ভালোভাবে মেশানো হয়ে গেলে ।   একটা সাইডে 25 থেকে 30 মিনিট  । কাচের ঢাকনা দিয়ে ঢেকে রাখুন । 

চতুর্থ ধাপঃ 
চুলায় একটি পাত্র বসিয়ে  নিন  সিরা তৈরি করার জন্য । ১/৪ পানি পাত্রে ঢেলে দিন ।  পানির সঙ্গে চিনি 2 কাপ দিয়ে অল্প    তাপে সিরা তৈরি করে নিন । অনবরত নাড়তে হবে । সিরা  হয়ে গেলে একটা সাইডে রেখে দিন । 

পঞ্চম ধাপঃ
এরপর   চুলায় একটি পাত্রে বসিয়ে অল্প আঁচে পরিমাণমতো সোয়াবিন তেল দিয়ে তেল হালকা গরম করে নিন । পরিমাণমতো খামির নিয়ে হাতের তালুতে ভাল করে মিশিয়ে নিন । তারপর বালুসাই মিষ্টি সাইজ করে নিন ।  যেমন; চ্যাপ্টা , গোল ,  লম্বা , ইত্যাদি । বালুসাই মিষ্টি ভেতরে আপনি চাইলে কিসমিস , জায়ফল গুঁড়া ,   গুড়া দুধ , । এরপর গরম তেলের মধ্যে একটি করে ছেড়ে দিন । বালুসাই মিষ্টি ডুবো তেলে ভেজে নিতে হবে । ব্রাউন বা সোনালী কালার করে ভেজে নিন ভাজার সময় হচ্ছে 20 থেকে 25 মিনিট । 

ষষ্ঠ ধাপঃ
বালুসাই মিষ্টি ভাজা হয়ে গেলে সাথে সাথে আমরা তৈরি করা গরম সিরা মধ্যে ভিজিয়ে রেখে দেবো ।  10 থেকে 15 মিনিট ।  সিরার মধ্যে ভেজানো হয়ে গেলে ।  এরপর তৈরি করা বালুসাই মিষ্টি গুলো পরিমাণমতো মাওয়া নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিন ।  এরপর 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন । মিষ্টিগুলো ওপরে মাওয়া দিয়ে আপনি চাইলে এর সঙ্গে গুঁড়ো দুধ দিতে পারেন । 
আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...