ঘরে বসে খুব সহজেই শিখে নিন কেক বানানোর রেসিপি

ঘরে বসে খুব সহজেই শিখে নিন কেক বানানোর রেসিপি

আমরা যেকোন বয়সী লোকেরা কেক খেতে পছন্দ করি ।  কিভাবে ঘরে বসে কেক বানানো শেখা যায়  , সে উদ্দেশ্যে আলোচনা করব । যে কোন অনুষ্ঠান ,  যেকোনো  খুশির দিন , ও জন্মদিন ।   বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনি ঘরে বসে মজাদার কেক তৈরি  করতে পারেন ।  

আমরা সাধারণত বাইরে থেকে কেক অর্ডার করে খাই । আমরা যদি বাহির থেকে কে না খেয়ে বরঞ্চ ঘরে বসে তৈরি করে খেতে পারি ,  তাহলে কেক হবে সুস্বাদু ও মজাদার ।  কোন ঝামেলা ছাড়াই ঘরে বসে তৈরি করে নিন কেক । 

অনেকেই ব্যস্ততার কারণে কেক বা যেকোন ড্রেজার আইটেম তৈরি করতে পছন্দ করেনা ।  তাদের জন্য সহজ উপায়ে কেক তৈরি করার উদ্দেশ্য ।  আপনি চাইলে অল্প সময়ে কেক তৈরি করতে পারবেন ।  তাহলে  চলুন কিভাবে কেক তৈরি করতে হয় তা জেনে  নেই । 

আর একটি কথা আমরা জেনে নেব ।  আপনি চাইলে ওভেনে রাইস কুকারের চুলায় যে যেভাবে পারেন কেক তৈরি করতে পারবেন । 

 প্রয়োজন উপকরণ

প্রথম ধাপঃ

  • ১. বাটার  -------- 200 গ্রাম ।
  • ২.  ডিম ------     200 গ্রাম । 
  • ৩. চিনি ------     200 গ্রাম ।
  • ৪. ভ্যানিলা এসেন্স ---- চার থেকে পাঁচ ফোটা । 

দ্বিতীয় ধাপঃ

  • ১.ময়দা -----  180 গ্রাম ।
  • ২. মিল্ক পাউডার ----  20 গ্রাম ।
  • ৩. কনফ্লাওয়ার -------20  গ্রাম । 
  • ৪. বেকিং পাউডার ---  1 চা চামচ ।

প্রস্তুত প্রণালী

 প্রথমে বাটার 200 গ্রাম ,  চিনি 200 গ্রাম ,   এক  সঙ্গে নিয়ে ভালো করে মিশে নিন । খুব ভালো করে মেশাতে হবে যেন চিনির কোন দানা অংশ না থাকে। এরপর তিন থেকে চার ধাপে 200 গ্রাম ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন । মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিন । 

এরপর শুকনো উপকরণগুলো ভালো করে  ছাকনি দিয়ে চেলে   নিন । যেমন ময়দা , মিল্ক পাউডার  , বেকিং পাউডার ,  কনফ্লাওয়ার ,শুকনো উপকরণগুলো চেলে নিয়ে

 ,এরপর প্রথম ধাপের উপকরণ এর সঙ্গে  শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব ।  সবগুলো উপকরণ ভাল করে মিশিয়ে নিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব । 

সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে ,  এরপর একটি  কেকের  বাটিতে  কেকের মিশ্রণ ঢেলে দিন ।  এরপর ভালোভাবে ঝাঁকিয়ে নিন ,  যেন কোন বাবলস না থাকে 

আপনি যদি  ওভেনে করতে চান , তাহলে  একটি বেকিং ট্রে নিয়ে  ট্রেন ভিতরে কেকের বাটি দিয়ে দিন । এরপর  ওপেন 180 ডিগ্রী তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট  বেকিং করে

নিন। 

 এবং  আপনি যদি   চুলাতে করতে চান ,  বড় সাইজের একটি পাত্র নিয়ে  , পাত্রের ভিতর পানি বা ইস্টান , অথবা বালি  দিয়ে  , ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ,  তিন থেকে চার মিনিট । এর পর ঢাকনা খুলে কেকের  মিশ্রণ পাত্রের ভিতর দিয়ে দিন । 

এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চুলা হিট কমিয়ে রাখতে হবে । আপনি যদি কেক চুলায় তৈরি করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে ।   35 থেকে 40 মিনিট । 

 ওভেন থেকে চলার সময় বেশি লাগে ।  15 থেকে 20 মিনিট ।  35 থেকে 40 মিনিট । 

তারপর অল্প পরিমাণে চিনি নিয়ে এর সঙ্গে একটু পানি মিশিয়ে চিনি গলিয়ে নিন ।  পানি চিনি মিশিয়ে নেওয়া কে সুগার সিরাপ বলে ।  কেক হয়ে যাওয়ার পর গরম অবস্থায় সঙ্গে সঙ্গে কেকের গায়ে সিরাপ লাগিয়ে নিন ।

সুগার সিরাপ লাগানোর কারণ হচ্ছে , এতে  কেক অনেকটাই সফট হয়   এবং কেকের ওপরে কালার চলে আসে ।  দেখতে সুন্দর লাগে। 

খুব সহজে আমরা জেনে নিলাম কিভাবে কেক তৈরি করতে হয় ।  তাই আমরা যদি একটু চেষ্টা করি তাহলে ঘরে বসে খুব সহজে কেক তৈরি করে নিতে পারবেন । 

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...