Posts

ভাল লাগার মত ব্যবসা আইডিয়া | small & unique business ideas in Bangla | birthday cake business

Image
আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাওয়া যায় না । এখানে খুব অল্প পারিশ্রমিকের শ্রমিক পাওয়া যায়।  তাই আমরা চাইলেও কেউ বেশি বেতনে বেশি পারিশ্রমিক এ কাজ করতে পারেনা আপনি যদি কোন চাকরির বিজ্ঞাপন গুলো পড়েন তাহলে দেখতে পারবেন  যে আমাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে পারিশ্রমিক টা দেওয়া হয় তা নামমাত্র একটা পারিশ্রমিক।  সেই পারিশ্রমিক দিয়ে আসলে একজন লোকের স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব হয় না অর্থাৎ তার পারিবারিক খরচ ব্যক্তিগত খরচ মেটানো সম্ভব হয় না।  আপনি এখন bdjob.com অথবা kormo.com নামের ওয়েবসাইটটিতে যে দেখে আসতে পারেন যে আসলে যে ধরনের বেতন আমাদেরকে দেওয়া উচিত সে ধরনের বেতন আমরা পাচ্ছি না। আমার মতে এখানে আমরা একটা বড় প্রতারণার শিকার হচ্ছে এই দিকে যথাযথ কর্তৃপক্ষ নজরদারি করত তাহলে আমরা সাধারন মানুষেরা একটুও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারতাম।  আল্লাহতালার কাছে দোয়া করি যেন অচিরেই আমাদের এই সমস্যা দূর হয়ে যায়।  তবে আমরা যদি শুধুমাত্র চাকরির পেছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে কিছু...

ওয়ালম্যাট তৈরি করে আয়ের আইডিয়া

Image
প্রাচীনকাল থেকেই সামাজিক ঐতিহ্যের কারণে বাংলাদেশের মেয়েরা অল্প বয়সেই সুচিশিল্পে পারদর্শী হয়ে উঠত। এই সুচি শিল্পে পারদর্শী হয়ে ওঠার পেছনে কোন পেশাদার প্রশিক্ষকের ভূমিকা বা অবদান ছিল না। দাদী, নানী, মা, খালাদের কাছ থেকে শিখে শিখেই আগেকার যুগের নারীরা সুচি শিল্পের অসাধারণ জ্ঞানার্জন করতেন, সুই-সুতার মিশ্রণে কাপড়-চটের মত সাধারণ জিনিসে তৎকালীন গ্রামবাংলার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিবেশের যে নকশাদার চিত্র তারা মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন তা সত্যিই অসাধারণ। কখনও কখনও এদেশের নারী-শিশুকে সুই-সুতার মিশ্রণে কাপড় বা চটে নকশাদার প্রতিচিত্র অঙ্কন করে মানুষকে ইতিহাস সচেতন করে তুলেছেন। আবার কখনও কখনও নকশাদার প্রতিচিত্র অঙ্কন করে বর্ণিল বিচিত্র রংয়ের সমাবেশ ঘটিয়ে তৎকালীন গ্রামবাংলার সামগ্রিক জনজীবনের সুখ-দুঃখ তারা ফুটিয়ে তুলতে চেয়েছেন কাপড় বা চটে। দক্ষ চিত্রশিল্পী যেমন ক্যানভাসে ছবি এঁকে দেয়ালে ঝুলিয়ে রাখে তেমনি বাংলার নারীরাও প্রাচীনকাল থেকে তাদের সুই-সুতায় বোনা কাপড় বা চটের অসাধারণ চিত্রকর্মকে দীর্ঘস্থায়ী করতে সুনির্দিষ্ট নকশাদার কাপড় বা চটকে বাঁধাই করে দেয়ালে ঝুলিয়ে রাখত যাকে ই...

বেল্ট তৈরির ফ্যাক্টরি করে ব্যবসার আইডিয়া

Image
মানুষ লজ্জাস্থান নিবারণ ও শরীর ঢেকে রাখার জন্য পোশাক পরিধান করে। এই পোশাককে আরো একটু সৌন্দর্যমন্ডিত করতে বেশ কিছু জিনিস ব্যবহার করে থাকে। এরমধ্যে কোমর বন্ধনী বা বেল্ট এখন অপরিহার্য বস্তুতে পরিণত হয়েছে। তরুণ ও অফিসিয়াল লোকদের জন্য এটা যেন না হলেই নয়। বর্তমানে ছেলেদের পাশাপাশি অনেক আধুনিক মেয়েরাও এটা ব্যবহার করা শুরু করেছে। বেল্ট ছাড়া অনেকেরই সাজ অসম্পূর্ণ থেকে যায়। কোনো উপলক্ষ ছাড়াই প্রতিনিয়ত মানুষ এটা ক্রয় করে থাকে। তাই বছরজুড়েই এর চাহিদা অব্যাহত থাকে। স্বল্প পুঁজিতে নিজের মেধা ও শ্রম দিয়ে যারা কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, তাদের জন্য বেল্ট তৈরির ব্যবসাটা মন্দ নয়। কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বা কোন কারখানা থেকে হাতেকলমে শিখে আপনি দিতে পারেন বেল্ট তৈরির কারখানা। প্রাথমিক কাজ এই ব্যবসাটা দুই ধরনের হতে পারে। প্রথমত, আপনি আপনার প্রতিষ্ঠানের নামে বেল্ট তৈরি করবেন অর্থাৎ নিজের ব্রান্ড। দ্বিতীয়ত, গ্রাহকদের কাছ থেকে কাজের অর্ডার নিয়ে তাদেরকে তৈরি করে দিবেন। যদি নিজে ব্রান্ড তৈরি করতে চান তাহলে একটি নাম নির্বাচন করে ব্যবসা শুরু করার আগে আপনাকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন ...

ঘর ছাড়া লোকের স্থায়ী ঠিকানা কি ?

Image
আজকে একটা দারুন অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে।  আবেগ এবং নিয়ম আসলেই সত্যিকার অর্থে দুটি আলাদা জিনিস যেটা আমি কিছুদিন যাবৎ পড়াতে পড়াতে বুঝতে পারছি।  গত মাসে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য।  ইউটিউবের কল্যাণে খুব সহজে জানতে পেরেছি যে পাসপোর্ট করার জন্য কি কি পদক্ষেপ রয়েছে।  পাসপোর্ট করার ঠিক আগ মুহূর্তে বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম পাসপোর্ট টা করবো কি করবো না।  মনে পড়ে আশা জাগল যে পাসপোর্ট টা করেই ফেলি।  সবাই বলে সরকারি কাজে অনেক ঝামেলা শোনা কথায় কান না দিয়ে আমি নিজেই চলে গেলাম পাসপোর্ট করার জন্য কিন্তু এখানে যে এত বেশি পেরেশান সেটা আমার জানা ছিল না।  আগে নাকি এর চেয়ে বেশি পেরেশানি হত যদি তেমনটাই হয় তাহলে হয়তোবা রেহাই পেয়েছি।  পাসপোর্ট করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিরম্বনায় মধ্যে আমি পড়েছে যদিও এখানে একটি আবেগজনিত বিড়ম্বনা তবুও সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবই।  ঠিকানা লিখতে যাবার ক্ষেত্রে একটা জিনিস ভাবলাম যে আমার তো ঘরবাড়ি নেই, তাহলে আমি স্থায়ী ঠিকানা কি দিব ?  তাই যে এলাকাতে এখন বসবাস করছি সেই এলাকার নাম ঠিক...

নতুন কিছু করবেন ভাবছেন ? best online business ideas part 2

Image

নতুন কিছু করবেন ভাবছেন ? best online business ideas part 1

Image

কান কথায় কি আসে যায় ? motivational speech bangla

Image