অনলাইন লুডু গেম খেলে টাকা ইনকাম

অনলাইন লুডু গেম খেলে টাকা ইনকাম,ONLINE EARNING, LUDU KHELE TAKA INCOME, অনলাইন লুডু গেম খেলে টাকা ইনকাম

অনেকেই অনলাইন লুডু গেম খেলে টাকা ইনকাম করতে চাচ্ছেন। আসলেই কি এটা সম্ভব নাকি পুরোটা ভাওতাবাজি। চলুন মূল আলোচনা শুরু করি। আমরা জানি টাকা ইনকাম করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। একটা গেম ইন্সটল করে সেখান থেকে টাকা ইনকাম করবেন,  ব্যাপারটা কেমন হয়ে গেল না। 

হয়তো অনেকের মুখে শুনেছেন লুডু গেম খেলে টাকা ইনকাম করা যায়। অথবা কৌতুহলবশত ইন্টারনেটে সার্চ করছেন। আবার এমনও হতে পারে, ইউটিউবে বিভিন্নজন এই বিষয়ে ভিডিও তৈরি করে। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করবেন, যারা এসব ভিডিও তৈরি করে তারা কিন্তু ক্লিয়ারলি পরিপূর্ণ ধারণা দেয় না। 

অর্থাৎ তারা কখনো গেম খেলে টাকা ইনকাম করেছে সেটার প্রমাণ দিতে পারবে না। অথবা অনলাইন যারা লুডু খেলে টাকা ইনকাম করা যায় এই সম্পর্কে কনটেন্ট তৈরি করে তারা কেউই বলতে পারবে না যে লুডু খেলা টাকা ইনকাম করা যায়। 

তাই আমিও বলছি, লুডু খেলে টাকা ইনকাম করা যায় না। 

ডিপোজিট করে টাকা ইনকাম

অনলাইন লুডু খেলে টাকা ইনকাম করতে গেলে অনেকেই টাকা ডিপোজিট করে বাজি ধরে খেলতে বলে। অর্থাৎ তাদের অ্যাপে টাকা ডিপোজিট করবেন তারপর প্রতিপক্ষকে পরাজিত করবেন আর সেটা করতে পারলে ডিপোজিট করা টাকা আপনার একাউন্টে চলে আসবে। এমনটাই তো বলে তাই না। কিন্তু অনেক সময় ডিপোজিট করা টাকা আর কখনোই ফেরত আসে না। অর্থাৎ উইথড্রো করার কোন অপশন তারা দেয় না। 
তাহলে কি বুঝলাম, টাকা ইনকাম করতে গিয়ে আরও টাকা লস করলাম। আমি নিচে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এটি দেখলেই বুঝবেন অনলাইন লুডু খেলে টাকা ইনকাম করার নামে কি ধরনের প্রতারণা চলছে। আপনাকে সাবধান করার দায়িত্ব আমার।  এখন আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন। 

অনলাইন লুডু গেম খেলে টাকা ইনকাম


আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।
SorolManus... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...